আপনার কাজের ধরন অনুযায়ী কিউ সাজিয়ে নিন
কিউতে যুক্ত হওয়ার সময় গ্রাহকদের সার্ভিস বেছে নিতে এবং ছোট একটি সার্ভে পূরণ করতে দিন। এরপর আপনার সেট করা নিয়ম অনুযায়ী QRQ নিজেই প্রতিটি গ্রাহককে সঠিক স্টাফের কাছে বা কাউন্টারে পাঠিয়ে দেবে।

QRQ-দিয়ে কিউ ম্যানেজমেন্ট সংক্রান্ত ওয়েবিনার: মঙ্গল ১ সেপ্টেম্বর এ ৪:০০ PM GMT +১ রেজিস্টার করুন

একক উদ্যোক্তা কিংবা মাল্টি-লোকেশন এন্টারপ্রাইজ- সবার জন্য কিউ ম্যানেজমেন্টের সহজ সমাধান, মাত্র কয়েক মিনিটে
বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো আস্থা রেখেছে আমাদের উপর



QRQ-এর মাধ্যমে ভিজিটররা লাইনে অপেক্ষা করা ছাড়াই সরাসরি তাদের ফোন থেকেই লাইনে নিজের অবস্থান কত সেটা জেনে নিতে পারেন।
QRQ এর টুলগুলো ব্যবহার করে আপনার ব্র্যান্ড অনুযায়ী স্টাফ থেকে গ্রাহক সবাইকে দিন মসৃণ কাস্টমাইজড অভিজ্ঞতা
কিউতে যুক্ত হওয়ার সময় গ্রাহকদের সার্ভিস বেছে নিতে এবং ছোট একটি সার্ভে পূরণ করতে দিন। এরপর আপনার সেট করা নিয়ম অনুযায়ী QRQ নিজেই প্রতিটি গ্রাহককে সঠিক স্টাফের কাছে বা কাউন্টারে পাঠিয়ে দেবে।

QRQ এর সহজ ইন্টারফেস ব্যবহার করে আপনার স্টাফরা গ্রাহকদের সেরা সার্ভিস উপহার দিতে পারবেন।

গ্রাহকদের সামনে থাকা প্রতিটি স্ক্রিনে আপনার লোগো এবং ব্র্যান্ড কালার ব্যবহার করুন, যাতে QRQ-কে আপনার ব্যবসারই একটি অংশ মনে হয়।

আপনার ব্যবসার পরিধির সাথে মানানসই প্রাইসিং
হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি
আরো জানতে আগ্রহী?একক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের গ্রাহকদের জন্য প্রয়োজনীয় অপেক্ষমাণ তালিকা ব্যবস্থাপনা
৫ টি কিউ অন্তর্ভুক্ত
ব্যস্ততম সময়ে গ্রাহকদের লাইনের সুশৃঙ্খল ব্যবস্থাপনা
১০টি কিউ অন্তর্ভুক্ত
ব্যবসার উন্নতি এবং গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করুন
সর্বোচ্চ সংখ্যক গ্রাহকের ক্ষেত্রে আমাদের ফেয়ার ইউজ পলিসির শর্ত প্রযোজ্য হবে.
| কিউ ব্যবস্থাপনা | QRQ Lite | QRQ Plus | QRQ Pro |
|---|---|---|---|
| কিউ | আনলিমিটেড | ৫টি অন্তর্ভুক্ত | ১০টি অন্তর্ভুক্ত |
| ভিজিট | আনলিমিটেড | আনলিমিটেড | আনলিমিটেড |
| প্রতি কিউতে অপারেটর | ১ | আনলিমিটেড | আনলিমিটেড |
| রিয়েল-টাইম আপডেট ও পুশ নোটিফিকেশন | |||
| গ্রাহক সেবা ফর্ম | |||
| অ্যাডভান্সড ফর্ম এবং সার্ভিস সিলেকশন | |||
| নির্দিষ্ট কাউন্টার ও কর্মীর কাছে পাঠানো | |||
| গ্রাহকদের জন্য ওয়েটিং স্ক্রিন | |||
| ওয়েটিং লাউঞ্জে ভয়েস অ্যানাউন্সমেন্ট সুবিধা | |||
| সেলফ-সার্ভিস টোকেন কিয়স্ক |
| ব্র্যান্ডিং এবং প্রোমো টুলস | QRQ Lite | QRQ Plus | QRQ Pro |
|---|---|---|---|
| কাস্টম ব্র্যান্ডিং | |||
| প্রমোশনাল টুলস |
| অ্যানালিটিক্স ও ডেটা | QRQ Lite | QRQ Plus | QRQ Pro |
|---|---|---|---|
| স্বয়ংক্রিয়ভাবে ভিজিটরের মতামত সংগ্রহ | |||
| অ্যানালিটিক্স ও ডেটা এক্সপোর্ট | |||
| অডিট লগ এবং সার্ভিস অ্যালার্ট | |||
| ডেটা এক্সপোর্ট ও API অ্যাক্সেস |
| সহায়তা | QRQ Lite | QRQ Plus | QRQ Pro |
|---|---|---|---|
| ইমেইল ও চ্যাট সহায়তা | স্ট্যান্ডার্ড | অগ্রাধিকার | অগ্রাধিকার |
| নির্ধারিত অ্যাকাউন্ট ম্যানেজার |
সর্বোচ্চ সংখ্যক গ্রাহকের ক্ষেত্রে আমাদের ফেয়ার ইউজ পলিসির শর্ত প্রযোজ্য হবে.
বেশি অর্ডার প্রদানকারী গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ ছাড়সহ কাস্টম প্ল্যান। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ প্ল্যান এবং বিভিন্ন ইভেন্টে QRQ ব্যবহারের জন্য স্বল্পমেয়াদী লাইসেন্স সুবিধা আছে
রিটেল, হেলথকেয়ার, ইভেন্ট এবং শিক্ষাখাতে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে দারুণ ফলাফল এনে দিচ্ছে QRQ—তবে শুধু আমাদের কথায় বিশ্বাস না করে, তাদের মুখ থেকেই শুনুন।
“স্পেনে ৪৬টি স্টোর নিয়ে অ্যাপলের সবচেয়ে বড় প্রিমিয়াম পার্টনার হিসেবে আমাদের কাস্টমারদের সেরা সেবা দেওয়াটা অত্যন্ত জরুরি। QRQ আমাদের রিটেল আউটলেটগুলোতে গ্রাহক ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়াটি সহজ করে আমাদের সেই মান ধরে রাখতে দারুণ সাহায্য করছে।”

“আমাদের স্টোরগুলোর জন্য QRQ টিম একটি অ্যাডভান্সড সলিউশন তৈরি করে দিয়েছে, যেখানে ফেস রিকগনিশন এবং জিওফেন্সিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। বরিস এবং এলেনা অত্যন্ত দক্ষ পেশাদার ব্যক্তি, এবং তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা এককথায় চমৎকার।”

“আমাদের লাইভ ইয়ুথ ইভেন্টগুলোতে ভিড় বা কিউ সুন্দরভাবে ম্যানেজ করতে দারুণ সাহায্য করেছে QRQ। এটি ইভেন্টে অংশগ্রহণকারী এবং স্টাফ- সবাইকেই একটি গোছানো ও ঝামেলাহীন আয়োজন উপহার দিয়েছে। এ ধরনের বড় কমিউনিটি ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে এটি অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী একটি টুল।”

“জার্মান ভাষার কোর্সের জন্য আমাদের রেজিস্ট্রেশন সেন্টারে আসা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করেছে QRQ.App। এই ডিজিটাল কিউ সিস্টেমের কারণে শিক্ষার্থীরা সহজেই চেক-ইন করতে পারছেন এবং কোনো রকম বিশৃঙ্খলা বা ভিড় ছাড়াই নিজেদের সিরিয়ালের জন্য অপেক্ষা করতে পারছেন। এটি একটি সহজ ও কার্যকরী সমাধান যা আমাদের প্রতিষ্ঠানের পরিবেশকে আরও গোছানো এবং গ্রাহক-বান্ধব করে তুলেছে।”

“সায়মুন পেট ক্লিনিকে কাস্টমারদের কিউ ম্যানেজ করার জন্য আমরা QRQ ব্যবহার করছি, যা আমাদের পুরো প্রক্রিয়াটিকে অনেক বেশি সহজ করে তুলেছে। এর সবচেয়ে বড় সুবিধা হলো—এতে নতুন কোনো ডিভাইস বা হার্ডওয়্যারের প্রয়োজন হয় না; টিভি, ফোন বা কম্পিউটার— যেকোনো স্ক্রিন সাইজের সাথেই এটি মানিয়ে যায়। এছাড়াও QRQ-এর সাপোর্ট টিম খুবই দ্রুততার সাথে আমাদের সবকিছু পরিচালনা করতে সাহায্য করেছে। সহজ এবং নির্ভরযোগ্য কিউ ম্যানেজমেন্ট সলিউশন খুঁজছেন এমন যে কাউকেই আমরা QRQ ব্যবহার করার পরামর্শ দেব।”



“QRQ আমাদের প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়াকে সম্পূর্ণ বদলে দিয়েছে এবং একে অত্যন্ত গতিশীল ও ঝামেলামুক্ত করেছে। এই নতুন প্রক্রিয়ার মাধ্যমেই আমরা ২০২৫ সালে আমাদের কলেজে ৪,০০০ নতুন শিক্ষার্থীকে খুব সহজেই স্বাগত জানাতে পেরেছি।”

“একটি নামী অটোমোবাইল ব্র্যান্ডের টেস্ট-ড্রাইভ ইভেন্টের জন্য আমাদের নিজস্ব সেটআপ অনুযায়ী ডিজিটাল কিউইং সলিউশন তৈরি করতে আমরা QRQ-এর সাথে যোগাযোগ করি। আমাদের হাতে সময় খুবই কম ছিল, কিন্তু QRQ টিম মাত্র এক সপ্তাহেরও কম সময়ে সলিউশনটি রেডি করে দেয়। প্রোডাক্টের সাথে ব্যবহারের স্পষ্ট গাইডলাইন ছিল, তাদের টিম ২৪/৭ আমাদের সাহায্যে নিয়োজিত ছিল এবং পুরো ইভেন্ট চলাকালীন তারা রিমোটলি আমাদের সাপোর্ট দিয়েছে। আগ্রহী গ্রাহকদের আমি QRQ এর সার্ভিস নিতে উৎসাহিত করছি।”

“আমরা ডেকাথলন স্পোর্টস ফেস্টে কিউ ম্যানেজ করার জন্য QRQ ব্যবহার করেছিলাম, যেখানে ৩৫টিরও বেশি স্পোর্টস ক্লাব এই সিস্টেমটি ব্যবহার করেছে। এটি একদম নিখুঁতভাবে কাজ করেছে; কাস্টমারদের অভিজ্ঞতা যেমন সহজ করেছে, তেমনি ক্লাবগুলোকে ২৫,০০০-এরও বেশি মানুষের ভিড় চমৎকারভাবে সামলাতে সাহায্য করেছে।”


“সহজ ব্যবহারযোগ্যতা এবং কার্যকারিতার এক অনন্য সমন্বয় হিসেবে QRQ নিজেকে প্রমাণ করেছে, যা আমাদের এমপ্লয়মেন্ট সেন্টারের সমস্ত চাহিদা একদম নিখুঁতভাবে পূরণ করেছে।”

“আমি আমার শ্রেণিকক্ষে টিকিটিং সিস্টেম হিসেবে QRQ ব্যবহার করি। এটি দারুণ কার্যকর। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের সামনে প্রদর্শিত QR কোডটি স্ক্যান করে সহজেই সহায়তার জন্য অপেক্ষমাণ তালিকায় (কিউতে) যুক্ত হতে পারে।”

আরো কোনো প্রশ্ন আছে? — আমাদের ইমেইল করুন inbox@qrq.app অথবা যোগাযোগ করুন
হ্যাঁ। কোভিড-১৯ মহামারির সময় বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং ভাইরাসের সংক্রমণ কমাতে সহায়তা করার উদ্দেশ্যে QRQ একটি বিনামূল্যের অলাভজনক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে আমরা কিছু প্রিমিয়াম সুবিধা চালু করেছি। এসব পেইড প্ল্যান থেকে প্রাপ্ত আয় QRQ Lite-এর কার্যক্রম পরিচালনায় সহায়তা করে, যার ফলে এর সেবাগুলো সবার জন্য শতভাগ বিনামূল্যে প্রদান করা সম্ভব হচ্ছে।
গ্রাহক বা আপনার টিম- কাউকেই কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। আমরা প্রচলিত ওয়েব প্রযুক্তি এবং iOS-এ Apple-এর App Clip ব্যবহার করি, যাতে সবাই কোনো ঝামেলা ছাড়াই দ্রুত ও সহজে আমাদের সেবাটি ব্যবহার করতে পারেন।
এ জন্য কোনো বিশেষ হার্ডওয়্যারের প্রয়োজন নেই। আপনার কর্মীরা স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপের মতো সাধারণ ডিভাইস ব্যবহার করেই কিউ পরিচালনা করতে পারবেন। গ্রাহকরা তাদের নিজস্ব মোবাইল ফোন দিয়ে QR কোড স্ক্যান করে অপেক্ষমাণ তালিকায় যোগ দিতে পারবেন। এছাড়াও স্বয়ংক্রিয় সেলফ-সার্ভিস কিয়স্ক, ভয়েস এনাউন্সমেন্ট সাপোর্টেড স্মার্ট টিভি এবং অন্যান্য হার্ডওয়্যারও প্রয়োজন অনুসারে যুক্ত করতে পারবেন।
হ্যাঁ। আমরা GDPR (সাধারণ তথ্য সুরক্ষা বিধিমালা) এবং CCPA-সহ প্রধান গোপনীয়তা সুরক্ষা নীতিমালা অনুসরণ করি। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটের গোপনীয়তা নীতি পেজটি দেখুন।
QRQ-এর সাবস্ক্রিপশন প্ল্যানগুলো খুবই ফ্লেক্সিবল, যা আপনি মাসিক বা বার্ষিক ভিত্তিতে পরিশোধ করতে পারেন। আপনি বহুল প্রচলিত ক্রেডিট কার্ড বা ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
হ্যাঁ, অবশ্যই! যদিও QRQ Lite সবার জন্যই সম্পূর্ণ ফ্রি, তবুও অলাভজনক প্রতিষ্ঠানগুলোর জন্য আমাদের প্রিমিয়াম প্ল্যান—QRQ Plus এবং QRQ Pro-ও আমরা একদম ফ্রিতে অফার করি। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের জানান এই ইমেইলে: nonprofit@qrq.app
রিয়েল-টাইম আপডেটের মাধ্যমে গ্রাহকদের ভিড় যেমনই হোক, আপনার টিম এবার তা পরিচালনা করবে আত্মবিশ্বাসের সাথে